মাস্ক বনাম অল্টম্যান, ভবিষ্যতে AI-এর উপর কার আধিপত্য? ।Ei Samay
OpenAI-এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান কোম্পানি থেকে অন্যায় ভাবে লাভ করছেন। পাশাপাশি মাস্কের AI সংস্থা xAI- এর কাজে বাধাও তৈরি করছেন। এমনটাই অভিযোগ মাস্কের।
মাস্ক আরও বলেন, AI এমন এক পর্যায়ে পৌঁছতে চলেছে যেখানে এটি মানুষের মতো বা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। তিনি দীর্ঘদিন ধরেই AI নিয়ে ‘চরম উদ্বেগ’ প্রকাশও করেছেন। তাঁর দাবি, OpenAI AI -কে জনস্বার্থে ব্যবহার না করে লাভের জন্য ব্যবহার করছে।
অন্যদিকে, OpenAI-এর সহ-প্রতিষ্ঠাতা Greg Brockman আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, OpenAI-এর মূল লক্ষ্য ছিল মানবতার কল্যাণ। তার দাবি, কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মাস্ক নিজেই। সেটি করতে না পারার কারণেই এই অভিযোগ করছেন তিনি।