“ভবানীপুর জয়ের বদলা নিতেই খুন করা হল ওকে”, চন্দ্রনাথের দেহের সামনে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

“ভবানীপুর জয়ের বদলা নিতেই খুন করা হল ওকে”, চন্দ্রনাথের দেহের সামনে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

Spread the love

বারাসত: “ওর একমাত্র অপরাধ ছিল ও শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।” বৃহস্পতিবার ময়নাতদন্তের পর চন্দ্রনাথ রথের দেহ বের করার সময় বারাসত হাসপাতালে দাঁড়িয়ে এভাবেই নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা জানালেন …

বারাসত: “ওর একমাত্র অপরাধ ছিল ও শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।” বৃহস্পতিবার ময়নাতদন্তের পর চন্দ্রনাথ রথের দেহ বের করার সময় বারাসত হাসপাতালে দাঁড়িয়ে এভাবেই নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভবানীপুর ও নন্দীগ্রামের হারের বদলা নিতেই সুপারি কিলার নিয়োগ করে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ৩৮ বছরের এই যুবককে।

শুভেন্দু জানান, এটি কোনো সাধারণ হামলা নয়, বরং পেশাদার খুনিদের কাজ। তাঁর কথায়, “গত ৩-৪ দিন ধরে রেকি করে পাঁচটি বুলেট তাঁর শরীরে বিদ্ধ করা হয়েছে। যেভাবে তাঁর বুকের স্কেচ তৈরি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তাতে নিন্দা জানানোর ভাষা নেই”। শুভেন্দু স্মরণ করিয়ে দেন যে, চন্দ্রনাথ ১০ বছর এয়ারফোর্সে কাজ করেছেন এবং তাঁর সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

তদন্তে অগ্রগতি ও আশ্বাস

রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। পুলিশ ইতিমধ্য়েই ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে একটি সন্দেহজনক বাইক উদ্ধার করেছে। শুভেন্দুর আশা, সিআইডি এবং নবগঠিত ‘সিট’ (SIT) দ্রুত দোষীদের খুঁজে বের করবে।

পরিবারের দায়িত্ব নিলেন শুভেন্দু

শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু প্রতিশ্রুতি দেন যে, চন্দ্রনাথের স্ত্রী ও কন্যাসন্তানের আজীবন দায়িত্ব তিনি নিজে বহন করবেন। তিনি জানান, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং অন্যান্য দলের সদস্যরাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *