Dilip Ghosh: মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন… – Bengali News | Dilip Ghosh reaction on Madhyamgram Chandranath Rath Murder Case
চন্দ্রনাথকে খুনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, “যারা বলছে হিংসা হচ্ছে, তাঁরা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি বলেছি, যদি না থামে প্রতিরোধ প্রতিকার হবে। কাউকে ধমকানো-চমকানো, জিনিসপত্র লুঠ করা, এগুলো আমরা করি না। ১৫ বছর মানুষকে যাঁরা অত্যাচার করেছে, মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তাই-ই প্রকাশ্যে এসেছে। কোনও হিংসা অত্যাচার চলবে না। গুলি-বন্দুকের সংস্কৃতি বন্ধ করব। এই যে রাজনীতিতে গুণ্ডা নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফল ভুগতে হচ্ছে।”