কমছে রেটিং, রাজনৈতিক পালাবদলের আবহে TRP টপার কোন ধারাবাহিক? - 24 Ghanta Bangla News
Home

কমছে রেটিং, রাজনৈতিক পালাবদলের আবহে TRP টপার কোন ধারাবাহিক?

Spread the love

পশ্চিমবাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে দিনকয়েক আগেই। তবে তার আগে গত বেশ কয়েক সপ্তাহের TRP তালিকায় নজর রাখলে বোঝা যাবে বেশ কিছু পরিবর্তন। একটা সময়ে তালিকার শীর্ষে থাকা ধারাবাহিকগুলো ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে। সেই জায়গা দখল করছে নতুন মেগা। একইসঙ্গে বেশ কিছু মেগা এখন ৪৫ মিনিট সম্প্রচার হওয়ায় অনেকেরই রেটিং এসেছে যৌথ ভাবে।

নির্বাচনের আবহে বেশ কিছুদিন ধরেই কমছিল ধারাবাহিকের রেটিং। চলতি সপ্তাহে ৬ পর্যন্তও পৌঁছায়নি রেটিং। বরং, ৫.১ রেটিং নিয়ে শীর্ষস্থানে পল্লবী ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে ‘ও মোর দরদিয়া’। রেটিং ৪.৬।

তৃতীয় স্থানে নেমে এসেছে ‘পরিণীতা’। একটা সময়ে যে সিরিয়াল প্রথম ও দ্বিতীয় স্থানেও ছিল দীর্ঘদিন। এখন খানিক পিছিয়ে। একইসঙ্গে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র মতো যে ধারাবাহিকগুলো তালিকার শীর্ষে ছিল দীর্ঘদিন, সেগুলো অনেকটাই পিছিয়ে গিয়েছে বলা চলে।

সেরা পাঁচে জায়গা দখল করেছে ‘কুসুম’ ও ‘ঘূর্ণি’। রেটিং যথাক্রমে ৪.৪ ও ৪.২। ‘জোয়ার ভাটা’র সঙ্গে ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র প্রথমাংশ এ বার একই স্লটে। ‘কনে দেখা আলো’র রেটিংও অনেকাংশে কমেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *