Shamik Bhattacharya: শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক? – Bengali News | Shamik Bhattacharya reaction over Chandra Nath Rath Murder
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় তীব্র নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বলেন,” তিনি একজন আপ্ত সহায়ক। অরাজনৈতিক ব্যক্তিত্ব। প্রাক্তন একজন সেনা কর্মী। তাঁকে এভাবে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে মারার কারণটা কী? এটা সম্পূর্ণ পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে চাইছি না কারণ তদন্ত চলছে। দুইদিন পর শপথগ্রহণ হবে। তার জন্য এখন এই বিষয়ে কিছু বলতে চাই না।”