Lucky Plant For Mahashivratri: ভাগ্য হবে সোনায় সোহাগা! মহাশিবরাত্রির দিন বাগানে লাগান এই ৩ লাকি গাছ – Bengali News | 3 Lucky Plant For Mahashivratri 2024
বিশেষ দিনে বি্শেষ কিছু পাওয়ার আশা সকলেরই থাকে। কিন্তু বিশেষ দিনের জন্য কিছু কেনা হলে তা কখনও সারাজীবনের জন্য থাকে না। তবে এটাও সম্ভব হবে এবার। কারণ সনাতন হিন্দু ধর্মমতে, মহাশিবরাত্রির দিন যদি বাড়িতে ভোলেনাথের প্রিয় তিনটি গাছ আনা যায় তাহলে জীবনে কখনও দুঃখ-কষ্ট থাকে না। ভাগ্য হয় সূর্যের মতো উজ্জ্বল। আগামী ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। আর সেই উত্সব উপলক্ষ্যে এখন থেকেই দেশের প্রতিটি শিবমন্দিরগুলিতে সাজ সাজ রব। এদিন মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করার রীতি পালন করেন শিবভক্তরা। এছাড়া কথিত আছে, মহাদেব ও পার্বতী, উভয়েরই পুজো করা হয় এই বিশেষ দিনে।জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে খুশি করার জন্য বেশ কিছু কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিন কিছু গাছ লাগালে তা মঙ্গল হয়। চওড়া হয় ভাগ্যরেখার উজ্জ্বলতা। মহাশিবরাত্রির দিনে কোন কোন গাছ লাগালে ভালো হয়?
বেল গাছ
ভগবান শিব বেলপাতা অত্যন্ত পছন্দ করেন। বেলপাতা ছাড়া শিবপুজো অসম্পূর্ণ থাকে। শিবের মাথায় জল ঢালার পাশাপাশি বেলপাতাও অর্পণ করলে প্রসন্ন হন মহাদেব। মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি বেল পত্রের গাছ লাগাতে পারেন। তাতে শিব পরিবারের আশীর্বাদ পাওয়া যায় ও ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।
এই খবরটিও পড়ুন
ধুতুরা গাছ
ভগবান ভোলেনাথকে নিবেদন করা জিনিসগুলির মধ্যে একটি হল ধুতুরা ফুল। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুতুরা গাছ লাগানো খুবই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়, তবে ধতুরা হল এমন একমাত্র গাছ যা ঘরে লাগালে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়।
জুঁই ফুলের গাছ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন বাড়িতে জুঁই ফুলের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। জুঁই ফুল শুধু মহাদেবের পছন্দ তা নয়, পার্বতীরও প্রিয় ফুল। বাড়িতে জুঁই গাছ লাগালে পার্বতী সহ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ও বিবাহিত জীবন সুখের হয়।