বৈশাখ কৃষ্ণা পঞ্চমীতে সাধ্য যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ৭ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ১০টা ১৩ মিনিট পর্যন্ত থাকবে বৈশাখ কৃষ্ণা পঞ্চমী তিথি।
আজ সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে পূর্ব আষাঢ় নক্ষত্র ও উত্তর আষাঢ় নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো শ্রীবিষ্ণুর দিন। আজ সকাল ৫টা ১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৬ মিনিটে সূর্যাস্ত হবে। নারায়ণদেবের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।