বাংলায় প্রথম বিজেপি সরকারের নেতৃত্ব দেবেন কে? কার নামে সিলমোহর দেবেন শাহ? – Bengali News | Amit Shah is coming to Kolkata to fix the CM name of West Bengal
বিপুল সংখ্যাগরিষ্ঠতা। বাংলায় প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর বাংলায় প্রথম বিজেপি সরকার কার নেতৃত্বে গঠন হবে, তা নিয়ে চলছে আলোচনা। সামনে আসছে একাধিক নাম। এই পরিস্থিতিতে বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অমিত শাহ। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিকে সহকারী পর্যবেক্ষক করা হয়েছে। এখন দেখার, বিজেপির পরিষদীয় দলনেতা কে হন।