দিল্লিকে উড়িয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচাল চেন্নাই, স্যামসনের ঝড় - 24 Ghanta Bangla News
Home

দিল্লিকে উড়িয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচাল চেন্নাই, স্যামসনের ঝড়

Spread the love

দিল্লির ঘরে দাপট দেখিয়ে সহজ জয় চেন্নাইয়ের। স্যামসনের বিস্ফোরক ইনিংসে প্লে-অফের লড়াইয়ে ফের জোরাল উপস্থিতি মহেন্দ্র সিং ধোনির দলের।

Kolkata, May 5: আইপিএল ২০২৬-এর ৪৮তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচটি ১৫ বল বাকি থাকতেই ৮ উইকেটের ব্যবধানে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই। দিল্লির ঘরের মাঠে তাদেরকেই হারিয়ে দিল্লি সংগ্রহ করল ১০ পয়েন্ট এবং বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। এদিন দলের হয়ে সম্মানজনক রান করেন দুই ব্যাটসম্যান – সমীর রিজভী (৪০) এবং ট্রিস্টান স্টাবস (৩৮)। বাকিরা কেউ চেন্নাইয়ের বোলারদের সামনে মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি।

জবাবে রান তাড়া করতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রুতুরাজের দল। এদিন দলের হয়ে ফের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন সঞ্জু স্যামসন। তাঁর
৫২ বলে ৮৭ রানের ইনিংসে ভর করে খুব সহজেই চেন্নাই টার্গেট পূরণ করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৬টি ছক্কায়। এছাড়া শেষের দিকে কার্তিক শর্মা ৪১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে অবদান রাখেন।

আজ চেন্নাইয়ের বোলিং বিভাগের কাছ থেকে একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পেয়েছেন অনুগামীরা। দলের হয়ে ১টি করে উইকেট শিকার করেন আকিল হোসেন, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং, জেমি ওভারটন। এছাড়া ২টি উইকেট নেন নুর আহমদ।

উল্টোদিকে, আজ দিল্লির বোলিং ছিল একেবারেই অগ্রহণযোগ্য। বিপক্ষের মাত্র ২টি উইকেট নিতে সক্ষম হয় দিল্লি শিবির। এই দুটি উইকেট এসেছে অধিনায়ক অক্ষর প্যাটেল ও লুঙ্গি এনগিডির থেকে। বাকি কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজনের মতো তারকা বোলাররা উইকেটহীন।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *