North Bengal Election Result 2026: উত্তরবঙ্গে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল, BJP ৪০, খাতাই খুলতে পারল না TMC – Bengali News | North Bengal Election Result 2026: BJP defeats TMC, check out district wise result
উত্তরবঙ্গের জেলাওয়াড়ি ফলImage Credit: Tv9 Bangla
দার্জিলিং : ২০১১-র পর ২০২৬। ফের পরিবর্তনের ঝড় বাংলায়। এবার গেরুয়া আবির উড়ল বাংলার আকাশে। পাহাড় থেকে সমতল, হাওয়া বইছে উল্টোদিকে। এই হাওয়া বদলের। দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্যভাবে ভাল ফল করেছে বিজেপি। আর উত্তরবঙ্গের কী পরিস্থিতি? উত্তরবঙ্গ বিশেষ করে পাহাড় একপ্রকার বিজেপির শক্ত ঘাঁটি। অন্তত গত কয়েকটি নির্বাচনের ফল তেমনটাই বলছে। এবারের বিধানসভা নির্বাচনেও গড় ধরে রাখল বিজেপি। উত্তরবঙ্গে মোট ৫৪টি বিধানসভা আসন রয়েছে। কোচবিহার, দিনহাটা থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, মাদারিহাট…বেশিরভাগ জায়গায় পদ্ম ফুটেছে।
গণনার শুরু থেকেই দেখা গিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার সব জায়গাতেই এগিয়ে ছিল বিজেপি। এবার সেই সংখ্যাটাও পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের কোন বিধানসভায় কী হাল, কেমন ফল করল বিজেপি, কোথায় কোথায় ফুটল ঘাসফুল, দেখে নেওয়া যাক