‘আমার মেয়েকে কেউ ভোলেনি’, পানিহাটিতে জয়ের পরে প্রতিক্রিয়া অভয়ার মায়ের - 24 Ghanta Bangla News
Home

‘আমার মেয়েকে কেউ ভোলেনি’, পানিহাটিতে জয়ের পরে প্রতিক্রিয়া অভয়ার মায়ের

Spread the love

অশীন বিশ্বাস, পানিহাটি

মেয়ের ছবিতে স্নেহের হাত বুলিয়ে সোমবার সকাল সকাল তিনি চলে এসেছিলেন ভোট গণনাকেন্দ্রে। পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে। ভোটগণনা শুরু হতেই দেখা যায়, একটু একটু করে লিড নিচ্ছেন তিনি। গণনাকেন্দ্রে একটি বেঞ্চে প্রৌঢ়া ঠায় বসে থাকলেন চোয়াল শক্ত করে। মাঝেমধ্যেই বিজেপি কর্মীরা ছুটে তাঁর কাছে এসে খবর দিয়ে যাচ্ছেন, ‘কাকিমা, আপনি জিতছেন।’ বেলা যত গড়াল, লিড তত বাড়ল। একটা সময়ে লিড হয়ে দাঁড়াল ২০ হাজার ভোটের বেশি। তখন কিছুটা দূরে বিমর্ষ মুখে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। শেষমেশ ২৮৮৩৬ ভোটে জেতার পরে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা বললেন, ‘আমি না, আজ গোটা পানিহাটি জিতেছে, গোটা রাজ্য জিতেছে। আমার মেয়েকে কেউ ভোলেনি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *