পুরসভা ও লোকসভায় অঙ্ক ঘেঁটে গেল তৃণমূলের
এ দিন ভোটের ফল বেরনোর পরে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গেরও অধিকাংশ বিধানসভা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এবং দুই বর্ধমানে এই অবস্থা। অথচ ওই জেলাগুলির প্রায় সব ক’টি লোকসভা আসন তৃণমূলের দখলে। নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার যে ক’টি লোকসভা আসন তৃণমূলের দখলে, সেগুলিতেও জোর ধাক্কা খেয়েছে জোড়াফুল শিবির।