Sisir Adhikari on Suvendu Adhikari: শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? কী বললেন শিশির? – Bengali News | Is Suvendu Adhikari the Next CM of Bengal? Sisir Adhikari Reacts
কী বললেন শিশির অধিকারী?Image Credit: TV9 Bangla
কলকাতা: তিনি বর্ষীয়ান রাজনীতিক। সাংসদ ছিলেন। বিধায়ক ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু, আজ বাংলাজুড়ে তাঁর মেজোপুত্রকে নিয়ে আলোচনা চলছে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন তাঁর মেজোপুত্র। বাংলার পরবর্তী কে হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহে শুভেন্দু অধিকারীর পিতা হিসেবে কী ভাবছেন শিশির অধিকারী? নিজের ছেলেকে কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন তিনি? ভবানীপুরে শুভেন্দুর জয়ের পর টিভি৯ বাংলায় নিজের অভিমত জানালেন শিশির। কী বললেন তিনি?
শুভেন্দুকে নিয়ে কী বললেন শিশির?
শুভেন্দু বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি না, এই প্রশ্ন শুনেই শিশির বললেন, “আমি কী করে বলব বলুন। বিজেপি দিল্লি ভিত্তিক দল। অতএব, কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় সভাপতি বসে সিদ্ধান্ত নেবেন।”