প্রাকৃতিক ওমেগা ৩ নাকি ফিস অয়েল, কোনটি চুলের জন্য ভালো?

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও ফিস অয়েল কোনটি বেশী ভালো? কোনটি স্বাস্থ্যের জন্য ভালো, এই নিয়ে প্রায়ই মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা যায়।কিন্তু চিকিৎসকরা বলেছেন দু’টি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে কোনটি কী ভাবে ব্যবহার হবে তার উপর নির্ভর করছে উপযোগীতা। দু’টির মাঝে রয়েছে কিছু সাধারণ পার্থক্য। Omega-3 হলো এক ধরনের এসেনশিয়ান ফ্যাটি অ্যাসিড (ALA, EPA, DHA), যা শরীর নিজে তৈরি করতে পারে না।

Fish Oil হলো মাছের তেল, যা মূলত Omega-3 (EPA ও DHA)-এর প্রধান উৎস। এই দুটিও ওমেগা ৩, তবে তা প্রাণীজ ফ্যাটি অ্যাসিড।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্য ও চুলের জন্য খুবই ভালো। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, স্ক্যাল্পকে হাইড্রেটেট রাখে এবং চুল মজবুত করে। এ ছাড়াও ইনফ্ল্যামেশন কমানো, স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে চুল পড়াও কমে।

আবার ফিস অয়েল সরাসরি EPA ও DHA নামক এক ধরনের নিউট্রিশন সরবরাহ করে, যা চুলের বৃদ্ধিতে বেশি কার্যকর।

যাঁরা চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাঁরা ফিস অয়েল সাপ্লমেন্ট খেতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ফিস অয়েল সাপ্লিমেন্ট নিয়মিত খেলে চুল পড়া কমতে পারে।

প্রাকৃতিক বনাম সাপ্লিমেন্ট, কোনটি ভালো? ওমেগা ৩ আপনি উদ্ভিদ (flaxseed, walnut) থেকেও পেতে পারেন, কিন্তু ফিস অয়েল শুধুমাত্র প্রাণীজ উৎস।

ফিস অয়েল থেকে পাওয়া ওমেগা ৩ শরীরে সহজে শোষিত হয়, তাই এটি দ্রুত ফল দিতে পারে। কিন্তু উদ্ভিদ থেকে প্রাপ্ত ওমেগা ৩ শরীরে শোষণ হতে সময় বেশি লাগে।

এর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ফিস অয়েল বেশি খেলে হজমের সমস্যা বা অ্যালার্জি হতে পারে। অন্যদিকে উদ্ভিদ থেকে প্রাপ্ত ওমেগা ৩ খেলে ঝুঁকি অনেক কম।

চুলের দ্রুত ও কার্যকর বৃদ্ধির জন্য ফিস অয়েল বেশি শক্তিশালী, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যালান্স ডায়েটের জন্য উদ্ভিদ থেকে প্রাপ্ত ওমেগা ৩ নেওয়াই সবচেয়ে ভালো।