মমতাকে ফোন রাহুলের, কী বললেন?
পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সন্ধ্যায় নিজের X হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। নির্বাচনের ফল নিয়ে মমতা এবং এম কে-র সঙ্গে কথা হয়েছে রাহুলের, জানান জয়রাম রমেশ। একই সঙ্গে তামিলনাড়ুর নির্বাচনে TVK-র জয়ের জন্য থালাপতি বিজয়কেও অভিনন্দন জানান রাহুল গান্ধী।