বাংলায় পরিবর্তনের হাওয়া? এগিয়ে থাকার প্রবণতায় ম্যাজিক ফিগার পার বিজেপি-র
কলকাতা: বাংলার নির্বাচনী লড়াইয়ে বড়সড় ওলটপালট! গণনার প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার ১৪৮ পার করে অনেকটা এগিয়ে গেল গেরুয়া শিবির। বেলা গড়াতেই তৃণমূলকে পিছনে ফেলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার …
কলকাতা: বাংলার নির্বাচনী লড়াইয়ে বড়সড় ওলটপালট! গণনার প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার ১৪৮ পার করে অনেকটা এগিয়ে গেল গেরুয়া শিবির। বেলা গড়াতেই তৃণমূলকে পিছনে ফেলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি। (West Bengal election results BJP crosses majority)
এক নজরে ১০টা ৫৪ মিনিটের ট্রেন্ড-
বিজেপি: ১৫৩টি আসনে এগিয়ে।
তৃণমূল কংগ্রেস (TMC): ৯৪টি আসনে এগিয়ে।
অন্যান্য: ২টি আসনে এগিয়ে।
এদিকে, এই বিপুল সাফল্যের ইঙ্গিত পাওয়ার পর সিইও-র প্রতিক্রিয়ায় জানানো হয়েছে যে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং প্রথম থেকেই নিয়ম মেনে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছিল। ব্যক্তিগত ইচ্ছার বদলে দলগত সিদ্ধান্তে কাজ হওয়ায় কোনো পক্ষপাতিত্বের সুযোগ ছিল না বলে দাবি করা হয়েছে। এবারের ভোটে ৯৩ শতাংশ রেকর্ড ভোটদানকে দৃষ্টান্তমূলক হিসেবে উল্লেখ করে জানানো হয়েছে, গোটা দেশের প্রত্যাশা অনুযায়ী বাংলায় ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। ফলাফলের এই প্রবণতা নিয়ে আগামী দিন থেকে বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং এখান থেকে প্রাপ্ত শিক্ষা ভবিষ্যতে কাজে লাগানো হবে।