ফলের আগেই মিষ্টির বরাত, ভোট সৌজন্যে লক্ষ্মীলাভ ব্যবসায়ীদের
এই সময়, কোলাঘাট ও ঝাড়গ্রাম: ভোটের ফল কোন দলের পক্ষে ভাবে। কে শেষ হাসি হাসবে, সে সব নিয়ে সব দলের চিন্তা তো রয়েইছে। কিন্তু জেতার সুখবর পেলে দলের প্রার্থী থেকে কর্মী-সমর্থক, যাঁরা এতদিন ধরে দলের হয়ে ভোটের কাজ করেছেন, তাঁদের তো মিষ্টিমুখ করাতে হবে। আর তাই ভোট গণনার আগে বিভিন্ন মিষ্টির দোকানে মিষ্টির প্ররাত দিতে কার্পণ্য করেনি কোনও ব্রাজনৈতিক দল। ভোটবাজারে মিষ্টির ভালো বরাত পাওয়ায় দম ফেলার ফুরসত নেই কারিগরদেরও। হাসিমুখ মিষ্টি বিক্রেতাদেরও।