নির্বাচনের ফল নিয়ে টেনশনে আগেই ঘরমুখো পর্যটকরা - 24 Ghanta Bangla News
Home

নির্বাচনের ফল নিয়ে টেনশনে আগেই ঘরমুখো পর্যটকরা

Spread the love

হোটেল মালিক থেকে রেস্তোরাঁ, ছোটখাটো দোকানদার সবারই এক কথা, ‘আমরা দিঘার পর্যটন শিল্পের উন্নতি চাই। যে দলই আসুক না কেন, যেন দিঘার উন্নতি হয়।’ এক হোটেল মালিকের কথায়, ‘জগন্নাথ মন্দিরকে ঘিরে দিঘাকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই। পার্ক-সহ বিনোদনের জায়গাগুলি সাজানোর জন্য সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। যার ফলে পর্যটকদের পকেটে টান পড়ছে। কারণ, টিকিট কেটে তাঁদের সেই জায়গা ঘুরতে হয়।’ রয়েছে অভিযোগও। স্থানীয় মানুষের ক্ষোভ, উন্নয়নে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। দিঘা শহরের প্রধান রাস্তা ঝাঁ চকচকে করা হলেও কোনও কাজ হয়নি শহরের ভিতরের রাস্তার। নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হয়নি এখনও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *