Siliguri Election Result 2026 LIVE: গৌতম দেব বনাম শঙ্কর ঘোষ, পাল্লা ভারী কার? - Bengali News | Siliguri Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today - 24 Ghanta Bangla News
Home

Siliguri Election Result 2026 LIVE: গৌতম দেব বনাম শঙ্কর ঘোষ, পাল্লা ভারী কার? – Bengali News | Siliguri Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today

Spread the love

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রImage Credit: Tv9 Bangla


শিলিগুড়ি : শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। দার্জিলিং জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র। দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দ্রটি। ১৯৫১ সালে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। শহরভিত্তিক এই এলাকাটি উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।

রাজনৈতিক ইতিহাসে শিলিগুড়ি কেন্দ্র দীর্ঘদিন সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৭৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত বামেদের দখলেই ছিল এই বিধানসভা কেন্দ্র। ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ৪ বার এই কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছেন অশোক ভট্টাচার্য। ২০১১ সালে রাজ্যজুড়ে পালাবদলের প্রভাব এই কেন্দ্রেও পড়ে। তৃণমূলের টিকিটে রুদ্রনাথ ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। তবে, ২০১৬ সালের নির্বাচনে ফের বিধায়ক নির্বাচিত হন অশোক ভট্টাচার্য। ২০২১ আবার পালাবদল ঘটে। তবে, ঘাসফুল নয়, পদ্ম ফোটে শিলিগুড়িতে। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ এই আসনে জয়ী হন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে গৌতম দেবকে। তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়াই করবেন আরও এক হেভিওয়েট প্রার্থী শংকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *