Pandabeswar Election Result 2026 LIVE: পাণ্ডবেশ্বরে শেষ হাসি হাসবে কে? বিজেপি না তৃণমূল? - 24 Ghanta Bangla News
Home

Pandabeswar Election Result 2026 LIVE: পাণ্ডবেশ্বরে শেষ হাসি হাসবে কে? বিজেপি না তৃণমূল?

Spread the love

Pandabeswar Election Result 2026 LIVE: পাণ্ডবেশ্বরে শেষ হাসি হাসবে কে? বিজেপি না তৃণমূল?

পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল পাণ্ডবেশ্বর রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র। কয়লাখনি এলাকার শ্রমিক এবং হিন্দিভাষী ভোটারদের আধিক্য এই কেন্দ্রের রাজনৈতিক বৈচিত্র্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। খনি অঞ্চলের উন্নয়ন, শ্রমিকদের অধিকার এবং কয়লা পাচার সংক্রান্ত বিষয়গুলি এখানকার ভোটব্যাঙ্কে সরাসরি প্রভাব ফেলে। অতীতে বামফ্রন্টের দুর্গ বলে পরিচিত এই কেন্দ্রটি পরে তৃণমূল কংগ্রেসের দখলে আসে। ২০১৬ সালে তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি এখান থেকে জয়ী হলেও, ২০২১ সালের নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। তবে ২০২১ সালে তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির জিতেন্দ্র তিওয়ারিকে পরাজিত করে পাণ্ডবেশ্বর পুনর্দখল করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর ফের হাইভোল্টেজ কেন্দ্র হিসাবেই উঠে এসেছে। এবার তৃণমূল কংগ্রেস তাদের বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপরই আস্থা রাখছে। অন্যদিকে বিজেপি নিজেদের আধিপত্য ফেরাতে চাইছে। ভরসা জিতেন্দ্র তিওয়ারি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *