Monteswar Election Result 2026 Live: মন্তেশ্বরে এবার শেষ হাসি হাসবে কে? ফ্যাক্টর সংখ্যালঘু ভোট? - 24 Ghanta Bangla News
Home

Monteswar Election Result 2026 Live: মন্তেশ্বরে এবার শেষ হাসি হাসবে কে? ফ্যাক্টর সংখ্যালঘু ভোট?

Spread the love

Monteswar Election Result 2026 Live: মন্তেশ্বরে এবার শেষ হাসি হাসবে কে? ফ্যাক্টর সংখ্যালঘু ভোট?

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রটি মূলত কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। তবে জেলার রাজনৈতিক আঙিনাতেও এর গুরুত্ব ভালোই। রয়েছে বড় সংখ্য়ায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে বিগত নির্বাচনগুলিতে শাসকদলের আধিপত্য দেখা গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিদ্দিকুল্লা চৌধুরী এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তারও আগে ২০১৬ সালে তৃণমূলের সজল পাঁজা জয়ী হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর কেন্দ্রটি তৃণমূল, বিজেপি এবং বাম-কংগ্রেস কাছে সমান গুরুত্বপূর্ণ। এবারেও শাসকদল তৃণমূলের পক্ষ থেকে কৃষিজীবী ও সংখ্যালঘু উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রত্য়াবর্তনের পক্ষেই জোরালো আওয়াজ তোলা হচ্ছে। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে। বামফ্রন্ট এখানে তাদের পুরনো কৃষক সংগঠনকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। এবারও তৃণমূলের বাজি সিদ্দিকুল্লা চৌধুরী। অন্যদিকে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *