কামিন্সদের উড়িয়ে IPL-এ জয়ের হ্যাটট্রিক, প্লে-অফের দৌড়ে টিকে KKR
প্রথম ছয় ম্যাচে পাঁচটায় হার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তিনবারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। তবে শেষ দুই ম্যাচে জিতে ছন্দে ফিরেছিল শাহরুখ খানের দল। রবিবারও জয়ের ধারা বজায় রাখল নাইটরা। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাত উইকেটে দাপুটে জয় তুলে নিল KKR। ম্যাচ জিতে IPL-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলল তারা। পয়েন্ট তালিকায় শেষের দিকে থাকলেও এখনও প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে রইল নাইটরা।
প্রথমে ব্যাট করে ১৬৫ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। দারুণ বোলিংয়ে মোট ৫ উইকেট তুলে নেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। জবাবে অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশীর ইনিংসে ভর করে ৭ উইকেটে জয় তুলে নেয় KKR।
বিস্তারিত আসছে…