NIA summons TMC leaders Malda: গণনার আগেই মোথাবাড়িকাণ্ডে নয়া মোড়, সাবিনার এজেন্ট-সহ ৯ জনকে TMC নেতাকে তলব NIA - Bengali News | NIA Summons 12 TMC Leaders in Malda Ahead of Vote Counting, Probe into Judge Harassment Case - 24 Ghanta Bangla News
Home

NIA summons TMC leaders Malda: গণনার আগেই মোথাবাড়িকাণ্ডে নয়া মোড়, সাবিনার এজেন্ট-সহ ৯ জনকে TMC নেতাকে তলব NIA – Bengali News | NIA Summons 12 TMC Leaders in Malda Ahead of Vote Counting, Probe into Judge Harassment Case

Spread the love

মোথাবাড়িকাণ্ডে নয়া মোড়Image Credit: TV9 Bangla

কলকাতা: ভোট গণনার আগে মালদহের একডজন নেতাকে তলব করল NIA। বিচারক হেনস্থা ও অশান্তির মামলায় আজ তৃণমূলের ৯ নেতাকর্মীকে কালিয়াচক থানায় তলব করা হয়েছে। সোমবার সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আসাদুল শেখ-সহ ৩ জনকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রত্যেককেই সংশ্লিষ্ট থানায় তলব করেছে NIA।

এই ঘটনায় তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। কী পর্যায়ে NIA কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নেমে গিয়েছে। আসলে ওদেরকে ব্যবহার করে যে কোনওভাবে রাজ্যকে দখলের চেষ্টা চলছে। গণনার ঠিক আগের দিন কেন? যাদের ডাকা হয়েছে সুজাপুর বিধানসভায়, আর ঘটনাটা ঘটেছে মোথাবাড়ি বিধানসভায়। কাউন্টিংয়ের সময়েই আমাদের ১০ জন নেতাকর্মীকে ডাকল। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। কারণ আমাদের নেতাকর্মীদের ভীতি প্রদর্শন করা হয়েছে।”

এপ্রিল মাসের শুরুর দিকে মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। বিডিও অফিস ঘেরাও করে জুডিশিয়াল অফিসার তথা বিচারকদের আটকে রাখার অভিযোগও ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বিচারকদের হেনস্থার বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে NIA তদন্ত শুরু করে।

তিন ভাগে ভাগ করে সুপ্রিম কোর্টে মোথাবাড়ির ঘটনার রিপোর্ট দিয়েছে এনআইএ। প্রথমে দশ থেকে পনেরো পাতার বিস্তারিত রিপোর্ট থাকে। তারপর সময় উল্লেখ করে ঘটনাক্রম লেখা থাকে (টাইমলাইন)। তৃতীয় ভাগে আক্রান্ত বিচারকদের বয়ান লেখা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *