চোটে ছিটকে মাভি, হায়দরাবাদে বিশ্বকাপ তারকা অম্বরীশের চমকপ্রদ এন্ট্রি - 24 Ghanta Bangla News
Home

চোটে ছিটকে মাভি, হায়দরাবাদে বিশ্বকাপ তারকা অম্বরীশের চমকপ্রদ এন্ট্রি

Spread the love

গ্রোইন চোটে মরসুম শেষ শিবম মাভির। বদলি হিসেবে অনূর্ধ্ব বিশ্বকাপের ১১ উইকেট নেওয়া অলরাউন্ডার অম্বরীশকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

Kolkata, May 2: একের পর এক খেলোয়াড়দের চোট। একাধিকবার দলের রদ বদল। ফের একবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে খেলোয়াড়ের চোট। আর বিলম্ব করল না ম্যানেজমেন্ট। শীঘ্রই রিপ্লেসমেন্ট খুঁজে নিল। মরসুমের মাঝপথেই আগমন ঘটছে যুব বিশ্বকাপ দলের তরুণ বোলার।

হায়দরাবাদের গুরুত্বপূর্ণ পেসার শিবম মাভি গ্রোইন ইনজুরিতে ভুগছেন। সেকারণে বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন এই ডানহাতি পেসার। তবে দেরি করল না দল। ইতিমধ্যে তাঁর বদলি খুঁজে নিয়েছে হায়দরাবাদ। শিবম মাভির বদলি হিসেবে দোল বেঁচে নিয়েছে অনূর্ধ্ব বিশ্বকাপের সেরা উইকেটশিকারি আরএস অম্বরীশকে। জানা গিয়েছে, ৩০ লক্ষ টাকায় প্রতিভাবান এই অলরাউন্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ।

Read More: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

অম্বরীশের জন্ম চেন্নাইয়ে। প্রথম সারির ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেল এই তরুণ ক্রিকেটার। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন অম্বরীশ এবং নিজের পারফরম্যান্সে সকলের নজর কেড়েছেন। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি একাধারে তিনি বাঁ-হাতি ব্যাটার। বিশ্বকাপে ১১ উইকেট নিয়ে দলের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই ডানহাতি পেসার। নিজের ব্যাটিং ও বোলিংয়ে বিশ্বকাপের মঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেকারণেই সকলের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনাময় এই ক্রিকেটারকে বেছে নিয়েছে হকয়দরাবাদ। এখন দেখার নিজেকে কতটা মেলে ধরতে পারে সে।

Read More: বাংলার ফুটবলের নতুন বিস্ময়? মুখোমুখি আরএফডিএলের সর্বোচ্চ গোলদাতা তানবীর দে

উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কয়েকবার খেলোয়াড়দের চোটের কারণে দলের পেস বিভাগ পরিবির্তন আনা হয়েছে। কিন্তু খেই হারায়নি দল। ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি ম্যাচ জিতছে অরেঞ্জ আর্মি। শেষ পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে তাদের। আসন্ন ম্যাচ কলকাতার বিরুদ্ধে। তার আগে দলে এই পরিবর্তন। এই পরিবর্তিত স্কোয়াডে দল কিরকম পারফর্ম করে তার উপর নজর থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *