পুনেতে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেপ্তার অভিযুক্ত
চার বছরের মেয়েকে ধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ৬৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। পুনের নসরাপুর এলাকার ঘটনা। শুক্রবার রাতে উদ্ধার হয় নাবালিকার দেহ। তার পরেই অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুনে গ্রামীণ এলাকার পুলিশ সুপার সন্দীপ সিং গিল।