বিয়ে করতে যাওয়ার পথে গুলিতে ঝাঁজরা বর - 24 Ghanta Bangla News
Home

বিয়ে করতে যাওয়ার পথে গুলিতে ঝাঁজরা বর

Spread the love

বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। বিয়ে করতে যাচ্ছিলেন পাত্র। সেই সময়েই চলে গুলি। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজাদ বিন্দ (২৭)। তাঁর বাড়ি জৌনপুর (Jaunpur) জেলার সরাই খাজা থানার (Sarai Khwaja police station) বাদৌর গ্রামের। শুক্রবার সন্ধ্যেয় এই গুলি চালানোর ঘটনা ঘটে খেতসরাই থানার বিবিপুর গ্রামের কাছে।

জানা গিয়েছে, বরযাত্রীদের নিয়ে গাড়িতে যাচ্ছিলেন আজাদ বিন্দ। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সন্ধ্যে ৭টার দিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রাথমিক তদন্তে পরে এলাকার পুলিশ সুপার আয়ুস শ্রীবাস্তব জানিয়েছেন, মোটর সাইকেলে চেপে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মুখ ঢাকা ছিল। পাত্রের গাড়ি অতিক্রম করে আসে ওই দুষ্কৃতীরা। গাড়িতে থাকা আজাদকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় তারা।

পাত্রপক্ষের লোকজন জানিয়েছেন, গুলি চালিয়েই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। আচমকা এই গুলি চালানোর ঘটনায় হতবাক হয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে বরযাত্রীরা আজদকে নিয়ে যান জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কী কারণে এই গুলি চলে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। কী কারণে এই গুলি চলে তার কারণও খতিয়ে দেখছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *