ভোট দিতে না দেওয়ার অভিযোগে তুলকালাম ফলতায়। WB Election 2026
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই ফলতাতেই পুলিশ পর্যবেক্ষক রয়েছেন অজয়পাল শর্মা। এই দুই জনের মধ্যে ভোটের আগে থেকেই চাপানউতোর দেখা গিয়েছে। ফলতা বিধানসভার বেশ কিছু বুথে, ইভিএম-এ বিজেপির ও অন্য বিরোধী দলের প্রতীকে টেপ সাঁটিয়ে রাখার অভিযোগ উঠেছিল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, দ্বিতীয় দফায় যে যে বুথে পুনর্নিবাচনের দাবি উঠেছে। তার মধ্যে বড় একটি অংশ ফলতা বিধানসভা এলাকার বুথ।
এর সঙ্গে তৃণমূলের কারও কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইসরাফিল সর্দার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা।