কী করে ২৬ কেজি ওজন কমালেন বনি কাপুর, সামনে এলো পুরোটা – Bengali News | Bony Kapoor’s inspiring transformation
বলিউডের প্রযোজক বনি কাপুর লুকে পরিবর্তন এনেছেন অনেক দিনই। তাঁর মাথার চুল উঠে টাক পড়ে গিয়েছিল। এখন অবশ্য মাথা ভর্তি চুল তাঁর। বিশেষ চিকিত্সা পদ্ধতির মাধ্যমেই বনি এই নতুন লুক তৈরি করেছেন। পাশাপাশি ওজন বেড়ে গিয়েছিল বনি কাপুরের। তিনি নাকি ২৬ কেজি ওজন কমিয়েছেন। কীভাবে এত ওজন কমালেন বনি? যে সত্যি সামনে এলো, সেটা অবাক করে দেওয়ার মতো।
এই ওজন কমানোর জন্য বনি নাকি একদমই জিমে যাননি। বরং রোজকার খাওয়াদাওয়ায় বিপুল পরিবর্তন এনেছেন। ডিনার করেন না বনি। বরং রাতে তিনি শুধু স্যুপ খান। আর ব্রেকফাস্টে অন্য কিছু না খেয়ে শুধু ফল আর জুস খান নিয়মিত। সঙ্গে জোয়ারের রুটি খান। একেবারে ডায়েট চার্ট মেনে খাওয়াদাওয়া করলেই, এভাবে ওজন কমানো সম্ভব, সেটা বোঝাই যাচ্ছে। বনি একদিন-দু’ দিন নয়, দিনের পর দিন এই নিয়ম মেনে চলেছেন। সে কারণেই জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম না করলেও, তাঁর ওজন কমেছে। বনি এমনভাবে ওজন কমিয়েছেন যে বলিউডে এখন তাঁর লুক বদল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
লক্ষণীয় তাঁর দুই মেয়ে জাহ্নবী কাপুর আর খুশি কাপুরও এখন নায়িকা। তাই তাঁরাও সর্বদাই থাকেন নিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার পরিবেশে। বনি-পুত্র অর্জুন কাপুরের ওজন এক সময়ে অনেক বেশি ছিল। তিনি জিমে গিয়ে আর কড়া ডায়েট করে ওজন কমিয়েছিলেন। বনি যে বয়সে ওজন কমালেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে।