Kunal Ghosh: আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন? - Bengali News | West Bengal Assembly Election 2026: Kunal Ghosh visits Khudiram Anusilan Strong Room - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন? – Bengali News | West Bengal Assembly Election 2026: Kunal Ghosh visits Khudiram Anusilan Strong Room

Spread the love

শুক্রবার সকালেও স্ট্রং রুম নিয়ে উত্তেজনা। ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। আজ সকালেও ক্ষুদিরাম অনুশীলনে পৌঁছন কুণাল ঘোষ। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “যেটা আমাদের মূল অভিযোগ ছিল যে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা জায়গায় মুভমেন্ট হচ্ছে। কী করে এটা সম্ভব হচ্ছে? কোনওরকম সাক্ষ্মী ছাড়া ঘরটা খুলে বসে ব্যালট নিয়ে কাজ চলছে। ওনারা বললেন এটা পোস্টাল ব্যালেট। আমরা বললাম ঠিক আছে, কেন আমাদের জানাননি? বলা হয় মেইল করা হয়েছে। তারপর ভিতরে ঢুকতে দিতে বলি। কিন্তু ঢুকতে দিতে চায়নি।” তবে, আদৌ পোস্টাল ব্যালেট ছিল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কুণাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *