গণনাকেন্দ্রে ‘মাটি কামড়ে’ লড়াইয়ের মন্ত্র! কাল বিকেল ৪টেয় এজেন্টদের ক্লাস নেবেন অভিষেক - 24 Ghanta Bangla News
Home

গণনাকেন্দ্রে ‘মাটি কামড়ে’ লড়াইয়ের মন্ত্র! কাল বিকেল ৪টেয় এজেন্টদের ক্লাস নেবেন অভিষেক

Spread the love

কলকাতা: দ্বিতীয় দফার ভোট মিটতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। এক্সিট পোলের পরিসংখ্যানকে আমল না দিয়ে গণনাকেন্দ্রের ভেতর ‘মাটি কামড়ে’ লড়াই করার বার্তা …

কলকাতা: দ্বিতীয় দফার ভোট মিটতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামছে তৃণমূল কংগ্রেস। এক্সিট পোলের পরিসংখ্যানকে আমল না দিয়ে গণনাকেন্দ্রের ভেতর ‘মাটি কামড়ে’ লড়াই করার বার্তা দিতে এবার আসরে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শনিবার বিকেল ৪টেয় দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে এক বিশেষ ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি। (Abhishek Banerjee counting agents meeting)

কমিশন বা এক্সিট পোলের তথ্যে ভরসা না রেখে গণনা প্রক্রিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এজেন্টরা যাতে সতর্ক থাকেন, সেই বার্তাই দেবেন অভিষেক। দলীয় সূত্রে খবর, বৈঠকে এজেন্টদের জন্য বেশ কিছু কড়া গাইডলাইন দেওয়া হতে পারে৷ সাফ জানানো হয়েছে, কোনও প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডা মাথায় পুরো গণনা প্রক্রিয়ায় নজর রাখতে হবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া চলবে না। বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতে হলে তৎক্ষণাৎ বিকল্প এজেন্টকে তৈরি থাকতে হবে। গণনাকেন্দ্রে কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই সঙ্গে সঙ্গে দলের প্রার্থীকে তা জানাতে হবে।

তৎপরতা তুঙ্গে

বৃহস্পতিবার কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম নিয়ে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল, তাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধরনায় বসেছিলেন কুণাল ঘোষ ও শশী পাঁজারা। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয় সুনিশ্চিত করতে এবং কারচুপি রুখতে গণনার দিন যতক্ষণ না পর্যন্ত দল থেকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে, ততক্ষণ কাউন্টিং হল ছাড়া যাবে না।

অভিষেকের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত এজেন্টদের মনোবল বাড়াতে এবং গণনার দিন সবরকম কারচুপি রুখতেই এই মাস্টারপ্ল্যান সাজাচ্ছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *