Bangladesh Cricket Board : টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জের, কড়া সিদ্ধান্ত নিল বিসিবি! | Bangladesh Sports Ministry Launches Investigation into BCB’s Decision of T20 World Cup Boycott
Why Did Bangladesh Boycott T20 World Cup? 3-Member Probe Committee Formed to Investigate.Image Credit: Getty Images
কলকাতা : বাংলাদেশের (Bangladesh) সরকার গঠনের পর একদিকে যেমন পরিবর্তন এসেছে দেশের অভ্যন্তরে, তেমনই পরিবর্তন এসেছে ক্রিকেটেও। এই অন্তর্বর্তী বোর্ডের (Bangladesh Cricket Board) বর্তমান সভাপতি হিসেবে সদ্যই নিযুক্ত হয়েছেন তামিম ইকবাল (Tamim Iqbal), যিনি আবার বাংলাদেশের প্রাক্তন অধিনায়কও ছিলেন। তবে এবার আইপিএল (IPL 2026) চলাকালীনই বাংলাদেশ ক্রিকেটে বড় বিতর্ক জন্ম নিয়েছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) খেলতে আসেনি বাংলাদেশ। বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। সুরক্ষার দোহাই দিলে বিশ্বকাপ খেলতে না এসে বাংলাদেশ চেয়েছিল, তাদের যেন শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে দেওয়া হয়, যে দাবি মানেনি আইসিসি (ICC)। এবার সেই বিষয়েই তদন্ত শুরু হবে।
তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে বাংলাদেশের যুব ও ক্রীড়া দফতরের সচিব মাহবুব উল ইসলাম একটি ফোন কলে জানিয়েছেন,”ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার জন্য ক্রীড়া দফতর ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ” এই কমিটিতে রয়েছেন ক্রীড়া শাখার অতিরিক্ত সচিব একে এম ওলি উল্লাহ, প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রীম কোর্টের আইনজীবি ফয়জল দাস্তগির। শোনা গিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার কী কী কারণ, কেন এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের তৎকালীন বোর্ড, সবকিছু তদন্ত করে ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
আসল সমস্যার শুরু হয় অন্যভাবে। আইপিএল ২০২৬ এর নিলামে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরেই ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দেয় কেকেআর। এরপরেই বাংলাদেশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। তারা জানিয়েছিল, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটার, দর্শক – কেউ সুরক্ষিত নয়। তাই তাদের যেন শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলতে দেওয়া হয়।
লাগাতার বৈঠকের পরেও বাংলাদেশের এই সিদ্ধান্ত মেনে নেয়নি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি। কলকাতার ইডেন গার্ডেন্সই হয়ে ওঠে স্কটল্যান্ডের ঘরের মাঠ। তবে বিশ্বকাপ শেষে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা এই ঘটনার নিন্দে করেন। ইউনুস সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সমর্থকেরাও। আর তাই এবার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল বিসিবি।