সানিয়া মির্জার রেকর্ড ভাঙল জেনসি, ভারতীয় টেনিসে নতুন বিস্ময় - 24 Ghanta Bangla News
Home

সানিয়া মির্জার রেকর্ড ভাঙল জেনসি, ভারতীয় টেনিসে নতুন বিস্ময়

Spread the love

Jency Kanabar ১৪ বছরেই ITF কোয়ার্টার ফাইনালে উঠে Sania Mirza-র ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে নজর কাড়লেন

Kolkata, May 1: ভারতীয় টেনিসের নতুন বিস্ময় প্রতিভা জেনসি দীপকভাই কানাবার। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৫ টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছান জেনসি কানাবার। এর সাথে সাথে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ১৪ বছরের এই কিশোরী।

আরও পড়ুন: ঘরের মাঠে গুজরাটের জয়, শীর্ষে উঠতে পারল না বেঙ্গালুরু

এটি জেনসির কেরিয়ারের দ্বিতীয় আইটিএফ ইভেন্টে। সেখানে প্রতিপক্ষ ২২ বছরের সন্দীপ্তি সিং রাও-কে ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করেন। এদিন প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেন জেনসি। প্রথম রাউন্ডে একপেশে জয়। দ্বিতীয় রাউন্ডে ৪টি সেট পয়েন্ট বাঁচিয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন গুজরাটের জুনাগড়ের এই তরুণী।

আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?

চাপের মুখে স্থিরতা বজায় রেখে এবং ধারাবাহিকতার সঙ্গে গোটা গেম জিতে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছান জেনসি দীপকভাই কানাবার। তাও মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে। এখানেই তিনি ছাপিয়ে যান ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। তিনি এই পর্বে পৌঁছেছিলেন ১৪ বছর ৫ মাস ১১ দিন বয়সে।

আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !

বর্তমানে ভারতীয় মহিলা টেনিসে সবচেয়ে কম বয়সে পেশাদার কোয়ার্টার ফাইনালে ওঠার তালিকায় সানিয়া মির্জাকে টপকে শীর্ষে জেনসি কানাবার। জুনিয়র পর্যায়ে একাধিক সাফল্য ১৪ বছরের এই বিস্ময় কিশোরীর। এটি তাঁর মধ্যেই একটি। তাঁর এই সাফল্যে গর্বিত সকল ভারতবাসী।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *