মধুবালাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিশোর কুমার? – Bengali News | Is this true kishore kumar changed his cast to marry madhubala
কিশোর কুমার কি ধর্ম পরিবর্তন করেছিলেন? কিংবদন্তী মধুবালাকে বিয়ে করার জন্য গ্রহণ করেছিলেন মুসলিম ধর্ম? এ প্রশ্ন অনেকেরই মনেই বর্তমান। যদিও কিছু বছর আগে ফাঁস হয় সেই সত্যি। যা জানিয়েছিলেন খোদ মধুবালারই বোন মধুর ভূষণ।মধুবালার আসল নাম মুমতাজ জাহান বেগম। সে সময়েই রটে যায়, মুমতাজ ওরফে মধুবালাকে বিয়ে করার জন্য নাকি নিজের ধর্ম পরিবর্তন করেছেন কিংবদন্তি গায়ক কিশোর কুমার। সত্যিই কি তাই?
এক সাক্ষাৎকারে বোন মধুর জানিয়েছিলেন, এতদিন যে খবর রটেছিল তা একেবারেই মিথ্যে। তাঁর দিদিকে বিবাহের জন্য কোনও ধর্ম পরিবর্তন করেননি কিশোর কুমার। তাঁর কথায়, “হিন্দু ছিলেন, হিন্দু হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন”।
১৯৬৯ সাল পর্যন্ত ছিল কিশোর কুমার ও মধুবালার বিবাহিত জীবন। বিয়ের পর নয় বছর শয্যাশায়ী ছিলেন মধুবালা। শোনা যায়, শেষ জীবনে তাঁকে ছেড়েও নাকি চলে যান কিশোর কুমারও। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই আবার দাবি করেন, তিনি শেষ পর্যন্ত মধুবালার জন্যে লড়াই করেছিলেন। ৩৬ বছরের জীবন খুব একটা সুখের হয়নি বলিউডের এই আইকনিক সুন্দরীর। দিলীপ কুমারের সঙ্গে প্রেম ভাঙায় যখন আঁকড়ে ধরতে চেয়েছিলেন কিশোরকে। স্থায়ী হয়নি সেই প্রেমও? সত্যি অসুস্থ মধুবালাকে রেখে আসেন বাপের বাড়ি? এ বিতর্ক আজীবনের।