বাড়ল ফ্লাইটের ভাড়া, হজযাত্রীদের গুনতে হবে বাড়তি ১০ হাজার টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক
আগে হজযাত্রীদের জন্য মুম্বই থেকে সৌদি আরবের বিমান ভাড়া ছিল প্রায় ৯০, ৮৪৪ টাকা। এখন তার উপরে ১০ হাজার টাকা বাড়ল। ফলে ভাড়া দাঁড়াল প্রায় ১,০০,৮৪৪ টাকা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, দিল্লি, মুম্বই বা কলকাতা থেকে ভাড়া যা-ই হোক, সব ক্ষেত্রেই অতিরিক্ত ১০ হাজার টাকা দিতে হবে। চলতি বছরে যাঁরা হজে যাবেন, তাঁদের ১৫ মে-র মধ্যে এই অতিরিক্ত অর্থ জমা করতে হবে। হজ কমিটির দাবি, এটা অন্যায্য। একটি বিজ্ঞপ্তিতে তারা প্রশ্ন তুলেছে, ‘যাঁরা হজে যাবেন, তাঁরা আগেই ভাড়া দিয়ে দিয়েছেন। এখন অতিরিক্ত অর্থ চাপানোর কী মানে?’