Iran-US War: 'এমন অস্ত্র ব্যবহার করব, হার্ট-অ্যাটাক হতে পারে', আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের - Bengali News | Iran threatened to use new weapon to attack on America - 24 Ghanta Bangla News
Home

Iran-US War: ‘এমন অস্ত্র ব্যবহার করব, হার্ট-অ্যাটাক হতে পারে’, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের – Bengali News | Iran threatened to use new weapon to attack on America

Spread the love

মোজ়তবা খামেনেই-ডোনাল্ড ট্রাম্পImage Credit: Tv9 Bangla

তেহরান : ইরান-আমেরিকার যুদ্ধের(Iran-America War) ভবিষ্যৎ অন্ধকারে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার বদলে একে অপরকে হামলার হুঁশিয়ারি দিচ্ছে। সম্প্রতি, আমেরিকাকে ফের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, আমেরিকা ও ইজ়রায়েলের (America-Israel) বিরুদ্ধে এবার নতুন অস্ত্র ব্যবহার করবেন তাঁরা। আর সেই অস্ত্রের আঘাতে শত্রুপক্ষের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এর আগে হরমুজ় (Strait Of Hormuz) থেকে মার্কিন অবরোধ তোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। তারপরই ইরানের তরফে এই হুমকি বার্তা এসেছে।

ইরানের হুমকি

সম্প্রতি, হরমুজ় নিয়ে ইরান একটা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পকে। ইরানের তরফে প্রস্তাব দেওয়া হয়, তারা হরমুজ় খুলে দেবে। তবে, তার আগে আমেরিকাকে হরমুজ় থেকে নৌ অবরোধ সরাতে হবে। কিন্তু, ইরানের সেই প্রস্তাব খারিজ করে দেয় আমেরিকা। তারপরই ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন,”খুব শীঘ্রই শত্রু বাহিনীর মোকাবিলা করবে এমন একটি অস্ত্র দিয়ে,যাকে তারা প্রচণ্ড ভয় পায়। আশা করি এটা শুনে তাদের হার্ট অ্যাটাক হবে না।”

যুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করেছে ইরান?

মার্কিন ও ইজ়রায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পাল্টা মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত ১০০টি হামলা চালিয়েছে ইরান। তাদের প্রতিশোধের পদক্ষেপের আরেকটি বিষয় হল হরমুজ বন্ধ করে দিল। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহন হয় এই হরমুজ় প্রণালী দিয়ে। এরপর তেহরান জলপথের ওপর আরও বিধিনিষেধ আরোপ করে। আবার পরে ভারত ও কিছু মিত্র দেশের জন্য হরমুজ় খুলে দেয় ইরান। কিন্তু, তারপর হরমুজ়ে মার্কিন অবরোধ হতেই আবারও জলপথ বন্ধ করে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *