ছাপ্পা ভোট! মাথায় হাত ভোটারের
কালনা: ভোট না-দিয়েও এক ভোটার অভিযোগ তুললেন যে তাঁর ভোটদান হয়ে গিয়েছে। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের চরগোয়ালপাড়ার মনোয়ারা খাতুনের অভিযোগ, চরগোয়ালপাড়া এমএসকের ১১৫ নম্বর বুথে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর ভোট হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘আমি বলি, ভোট দিলাম না, ভোট কী করে হয়ে গেল। বিএলও ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানান তাঁদের কিছু করার নেই।’