Jalpaiguri College: বিজেপি বিধায়ক ক্যাম্পাসে পা দিতেই তুমুল বিক্ষোভ ABVP-র, কেন? | ABVP showing protest against BJP MLA in Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri College: বিজেপি বিধায়ক ক্যাম্পাসে পা দিতেই তুমুল বিক্ষোভ ABVP-র, কেন? | ABVP showing protest against BJP MLA in Jalpaiguri

Spread the love

জলপাইগুড়ি: BJP বিধায়ককে ঘিরে বিক্ষোভ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) এর ছাত্র শাখা ABVP-র (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের)। ABVP-র পড়ুয়াদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক। কিন্তু কেন এমন ঘটনা ঘটল?

মূলত এবিভিপির প্রশ্ন, কলেজ অনুষ্ঠানে বিজেপি নেতারা কেন হাজির থাকবেন? এরপর তাঁরা বিধায়ক ও তাঁর সঙ্গে থাকা শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে কলেজের গেট আটকে প্রতিবাদ করেন। তবে এই নিয়ে মন্তব্য করেননি রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার।

বিতর্ক কেন?

জানা গেছে, কলেজের উন্নয়ন নিয়ে একটি বৈঠক ছিল। একই সঙ্গে কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিও ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার ও আরও অনেক বিজেপি নেতা। আর এখানেই আপত্তি তোলে ABVP। তাঁদের প্রশ্ন, কলেজের প্রশাসনিক বৈঠকে  জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক থাকতে পারে। কিন্তু তাঁর সঙ্গে বিজেপি নেতারা কেন যাবেন? এই নিয়ে কলেজ গেট আটকে বেশ কিছুক্ষণ ধরে প্রতিবাদ করেন ছাত্র সংগঠনের সদস্যরা।

পরে আবার বিধায়ককে ঘিরে তাঁরা দাবি জানাতে থাকেন কলেজ যাতে রাজনীতি মুক্ত করা হোক।এই নিয়ে সংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি বিব্রত বিধায়ক। কলেজের অধ্যক্ষও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ছাত্র সংগঠনের তরফে তাঁদের স্পষ্ট কথা, ABVP এবং BJP এক নয়। তারা শিক্ষাঙ্গনে রাজনীতির বিরুদ্ধে লড়াই করছে।

বিজেপি জেলা কমিটির সদস্য বিধান ঝাঁ বলেন, “সমাজ সেবী হিসাবে নিমন্ত্রণ করেছিল। কিন্তু ABVP আন্দোলন করল। ওদের হয়ত বুঝতে ভুল হয়েছে। এটা যেন আগামীতে না হয় চেষ্টা করব। আর কলেজের অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। আগের সরকারের লোকজন আসেননি?” ABVP কর্মী পবিত্র দাস বলেন, “আমরা বলেছি নন পলেটিক সংগঠন। সেই কারণেই বিক্ষোভ। আমরা রাষ্ট্রবাদী সংগঠন। আমরা চাই না কোনও রাজনীতির লোক এখানে আসুক। ক্যাম্পাস রাজনীতি থেকে মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *