ভোট কর্মীদের ফেরার জন্য স্পেশাল ট্রেন - 24 Ghanta Bangla News
Home

ভোট কর্মীদের ফেরার জন্য স্পেশাল ট্রেন

Spread the love

ভোট শেষ হয়েছে। এ বার বাড়ি ফিরবেন ভোটকর্মীরা। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। বুধবার নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ শাখায় এই ট্রেনগুলি চলবে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, এ দিন রাতে শিয়ালদহ (দক্ষিণ) থেকে বিভিন্ন শাখায় ট্রেনগুলি পাঠানো হবে। নামখানা শাখার ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টা ৩২ মিনিটে। নামখানায় পৌঁছবে রাত ১টা ২ মিনিটে। শিয়ালদহ থেকে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে ক্যানিংয়ের ট্রেন। পৌঁছবে রাত ১২টা ৩০ মিনিটে। বজবজ শাখার ক্ষেত্রে ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে। ডায়মন্ড হারবারের জন্য নাইট স্টেবল রেক থেকে ট্রেন পাঠানো হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *