Special Train Service: ভোট করিয়ে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? রাতেই ৪ জোড়া স্পেশাল ট্রেন দিচ্ছে রেল, কখন পাবেন? - Bengali News | Eastern Railway announces four pairs of special train for Election Workers from Sealdah - 24 Ghanta Bangla News
Home

Special Train Service: ভোট করিয়ে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? রাতেই ৪ জোড়া স্পেশাল ট্রেন দিচ্ছে রেল, কখন পাবেন? – Bengali News | Eastern Railway announces four pairs of special train for Election Workers from Sealdah

Spread the love

কলকাতা : ভোট শেষ। নির্বাচন কমিশন বলছে, ভালো ভোট হয়েছে। দ্বিতীয় দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। ভোটের হার নিয়ে খুশি কমিশনও। এদিকে ভোট শেষ হতেই ভোটকর্মীদের জন্য় বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল। রাতে ৪ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে বজবজ, ডায়মন্ড হারবার, নামখানা লাইনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কোথায় কখন বিশেষ ট্রেন চলবে, দেখে নেওয়া যাক

শিয়ালদহ-নামখানা

শিয়ালদহ থেকে নামখানার মধ্যে এক জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ থেকে আজ রাতে ক্যানিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়ছে রাত ১০ টা ৩২ মিনিটে। নামখানায় পৌঁছচ্ছে রাত ১ টা ২ মিনিট নাগাদ। অন্যদিকে, নামখানা থেকে রাত ১ টা ২৫ মিনিট নাগাদ ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ৩ টে ৪৫ মিনিটে।

শিয়ালদহ- ক্যানিং

শিয়ালদহ থেকে ক্যানিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১১ টা ৪০ মিনিটে। ক্যানিং পৌঁছবে রাত ১২ টা ৩০ মিনিটে। আবার ক্যানিং থেকে রাত ১ টা ৫ নাগাদ শিয়ালদহের উদ্দেশে ট্রেনটি ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে রাত ২ টা ৩৫ মিনিট নাগাদ।

শিয়ালদহ-ডায়মন্ড হারবার

শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে ট্রেনের ঘোষণা হলেও, এখনও পর্যন্ত সময়সূচী জানানো হয়নি। অন্যদিকে, ডায়মন্ড হারবার থেকে রাত ১ টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদহের উদ্দেশে ট্রেনটি ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ৩ টে ৩০ মিনিট নাগাদ।

শিয়ালদহ-বজবজ

শিয়ালদহ থেকে বজবজের মধ্যে একজোড়া ট্রেনের ঘোষণা করা হয়েছে। শিয়ালদহ থেকে বজবজের উদ্দেশে রাত ১১ টা ৪৫-এ ট্রেন ছাড়বে। বজবজ পৌঁছচ্ছে রাত ১২ টা ২৫ মিনিট নাগাদ। আবার বজবজ থেকে রাত ১ টা নাগাদ শিয়ালদহগামী ট্রেনটি ছাড়ছে। ওই ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে রাত ২ টো নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *