পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী? কী বলছে ‘পোল অফ পোলস’? - 24 Ghanta Bangla News
Home

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী? কী বলছে ‘পোল অফ পোলস’?

Spread the love

পি-মার্ক (P-MARQ)-এর সমীক্ষা অনুযায়ী বাংলায় এ বার ক্ষমতার হাতবদল হতে চলেছে। তাদের সমীক্ষা অনুযায়ী BJP পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। আর TMC আটকে যেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসনে। বাম-কংগ্রেস এ বারও শূন্যই থাকবে। তবে অন্য দলগুলির ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন।

ম্যাট্রিজ় (Matrize)-এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে BJP পেতে পারে ১৪৬ থেকে ১৬১ আসন। আর TMC-র ঝুলিতে যাবে ১২৫ থেকে ১৪০ আসন। তারাও বলছে বাম-কংগ্রেস শূন্যেই থাকবে আর অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

পোল ডায়েরি (Poll Dairy)-র এগজ়িট পোলেও এগিয়ে রাখা হয়েছে BJP-কে। তারা বলছে, BJP পেতে পারে ১৪২ থেকে ১৭১টি আসন। TMC পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। আর অন্য দলগুলি পেতে পারে ৫ থেকে ৯টি আসন।

চাণক্য স্ট্র্যাটেজিস (Chanakya Strategies)-এর পূর্বাভাস, BJP পেতে পারে ১৫০ থেকে ১৬০টি আসন এবং তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন।

একমাত্র পিপলস পালস-এর সমীক্ষায় TMC-র প্রত্যাবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট বলছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। আর BJP আটকে যাবে ৯৫ থেকে ১১০। আর কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। আর বামেরা পেতে পারে ১টি আসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *