Aditi Munshi Election Affidavit Controversy: ভোটের ১ দিন আগেই অদিতি মুন্সির বিরুদ্ধে দায়ের অভিযোগ, কী করলেন? - Bengali News | FIR Filed Against TMC Candidate Aditi Munshi Ahead of Polls Over Alleged False Affidavit - 24 Ghanta Bangla News
Home

Aditi Munshi Election Affidavit Controversy: ভোটের ১ দিন আগেই অদিতি মুন্সির বিরুদ্ধে দায়ের অভিযোগ, কী করলেন? – Bengali News | FIR Filed Against TMC Candidate Aditi Munshi Ahead of Polls Over Alleged False Affidavit

Spread the love

অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীImage Credit: TV9 Bangla

কলকাতা: রাত পোহালেই ভোট। তার আগে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। মনোনয়নে সঠিক তথ্য না দেওয়ায় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে।

তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, অদিতি মুন্সির তাঁর মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। তাঁর দাবি, অদিতি  ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন, সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি বলে তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ।

তরুণজ্যোতির বক্তব্য, কিছু জায়গায় ‘বি সি গ্লোবাল’ নামে একটি কোম্পানির নাম উঠে আসছে। বিপুল সম্পত্তি বিক্রয় করা হলো কিন্তু সেই টাকা গেল কোথায়, সেটাই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করছি বাগুইহাটি থানায়।

তিনি বলেন, “চোর ধরা পড়েছে, একজন ভারতীয় নাগরিক হিসাবে দায়িত্ব পুলিশের কাছে খবর দেওয়া, আয়কর দফতরের কাছে খবর দেওয়া, কিংবা সিবিআই-ইডিকে জানানো। চোরের খবর দিতেই পুলিশের কাছে আসা।” তাঁর বক্তব্য, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যৌথভাবে  প্রচুর সম্পত্তি রয়েছে, তা মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। এই নিয়ে এখনও পর্যন্ত অদিতি মুন্সির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *