সপ্তাহের এই দিনগুলোতে শ্যাম্পু করলেই হতে পারে ঘোর অমঙ্গল! – Bengali News | Astrological Warning: Never Wash Your Hair on These Days to Avoid Bad Luck
চুল পরিষ্কার রাখা স্বাস্থ্যকর অভ্যাসের লক্ষণ হলেও, জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। ব্যস্ত জীবনে যখন সময় পাওয়া যায়, তখনই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অনিয়মই কি জীবনে অশান্তি বা আর্থিক টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়াচ্ছে? শাস্ত্র মতে, সপ্তাহের সাতটি দিন সাতটি ভিন্ন গ্রহের প্রভাবাধীন। তাই ভুল দিনে মাথার চুল ধুলে বা শ্যাম্পু করলে হিতে বিপরীত হতে পারে। গ্রহের কুনজর সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে নিমেষেই। জেনে নিন, জ্যোতিষ অনুযায়ী ঠিক কোন কোন দিনে চুলে জল ছোঁয়ালে বিপদ ঘনিয়ে আসতে পারে।
কোন দিনগুলোতে লুকিয়ে আছে বিপদ?
বৃহস্পতিবার: শাস্ত্রের হিসেবে সবচেয়ে বড় সাবধানবাণী এই দিনটিকে নিয়েই। বৃহস্পতিবার চুল ধোয়া মানে নিজের হাতেই নিজের সৌভাগ্য বিসর্জন দেওয়া। মনে করা হয়, এই দিন শ্যাম্পু করলে বৃহস্পতির আশীর্বাদ কমে যায়। ফলে জ্ঞান, বুদ্ধি এবং সঞ্চিত অর্থের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। সংসারে লক্ষ্মীছাড়া হওয়ার ভয়ও থেকে যায়।
মঙ্গলবার : মঙ্গলবার চুল ধোয়া মানেই মঙ্গল গ্রহকে রুষ্ট করা। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, অযথা মেজাজ হারানো এবং অকারণ খরচের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে। পজিটিভ এনার্জির বদলে নেতিবাচকতা গ্রাস করতে পারে চারপাশ বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।
শনিবার: শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে চাইলে শনিবার মাথার চুল ধোয়া বা মাথায় তেল দেওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই দিন চুলে জল দিলে জীবনের গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে।
ভাগ্য ফেরাতে কোন দিনগুলো সেরা?
বিপদ যেমন আছে, তেমনই শাস্ত্র নির্দিষ্ট কিছু দিনের কথা বলছে যা ভাগ্য বদলে দিতে পারে।
শুক্রবার: সৌন্দর্য ও অর্থের কারক গ্রহ শুক্র। এই দিনে চুলের পরিচর্যা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সম্পর্কে মধুরতা এবং আর্থিক শ্রীবৃদ্ধি পেতে চাইলে শুক্রবারই হোক শ্যাম্পু করার দিন।
সোমবার ও বুধবার: সোমবার চুল ধুলে মানসিক শান্তি বজায় থাকে এবং বুধবারের পরিচর্যা বুদ্ধিকে তীক্ষ্ণ করতে ও ব্যবসায় সাফল্য আনতে সাহায্য করে।
ছুটির দিন অর্থাৎ রবিবার চুল ধুলে খুব একটা ক্ষতি নেই ঠিকই, কিন্তু শুভ ফল লাভের আশা কম বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।