Gosaba BJP worker assaulted: নির্বাচনের আগে উত্তপ্ত গোসাবা, বিজেপি কর্মী আক্রান্ত; কাঠগড়ায় তৃণমূল - Bengali News | BJP Worker allegedly assaulted in Gosaba, allegation against TMC - 24 Ghanta Bangla News
Home

Gosaba BJP worker assaulted: নির্বাচনের আগে উত্তপ্ত গোসাবা, বিজেপি কর্মী আক্রান্ত; কাঠগড়ায় তৃণমূল – Bengali News | BJP Worker allegedly assaulted in Gosaba, allegation against TMC

Spread the love

আক্রান্ত বিজেপি কর্মী সনাতন গায়েনImage Credit: TV9 Bangla

গোসাবা: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকা। পদ্ম প্রার্থীর হয়ে প্রচার করায় এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সনাতন গায়েন। তিনি গোসাবা ব্লকের ১ নম্বর কচুখালির বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় সনাতনবাবুর মাথায় ও হাতে গভীর চোট লেগেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আক্রান্ত সনাতন গায়েন অভিযোগ করেন, “যতদিন আমি তৃণমূল করতাম, ততদিন কেউ আমায় কিছু বলেনি। কিন্তু এখন বিজেপি করায় জমি সংক্রান্ত বিবাদের নাম করে আমাকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *