E85 fuel India: পেট্রোল-ডিজেল নয়, এবার মদে ছুটবে গাড়ি? বড় পরিকল্পনা কেন্দ্রের - Bengali News | Cars to Run on ‘Alcohol Fuel’? Government’s Big Move to Replace Petrol Diesel with Ethanol Blend - 24 Ghanta Bangla News
Home

E85 fuel India: পেট্রোল-ডিজেল নয়, এবার মদে ছুটবে গাড়ি? বড় পরিকল্পনা কেন্দ্রের – Bengali News | Cars to Run on ‘Alcohol Fuel’? Government’s Big Move to Replace Petrol Diesel with Ethanol Blend

Spread the love

নয়া দিল্লি: ইরান-আমেরিকার যুদ্ধ গোটা বিশ্বকে জ্বালানি সঙ্কটের (Fuel Crisis) মুখে ঠেলে দিয়েছিল। ভারতও এই সঙ্কট থেকে পার পায়নি। পেট্রোল পাম্পগুলিতে কয়েক কিলোমিটার লম্বা লাইন দেখা গিয়েছিল কয়েক সপ্তাহ আগেও। আর এই সঙ্কটই ভারতকে বিকল্প জ্বালানির ভাবনাচিন্তা করতে বাধ্য করেছে। এবার কি পেট্রোল-ডিজেল (Petrol-Diesel) ছেড়ে মদে চলবে গাড়ি?

শোনা যাচ্ছে, ভারতে শীঘ্রই গাড়ি ইথানল জ্বালানিতে চলতে পারে। ইথানল তৈরি হয় আখ বা ভুট্টার মতো ফসল থেকে নিষ্কাষণ করে। এতে অনেকটাই অ্যালকোহল (Alcohol) থাকে। তাই বলাই চলে যে অ্যালকোহল বা মদে চলবে গাড়ি। সূত্রের খবর, ই২০ (E20)-র পর এবার সরকার ই৮৫ (E85) জ্বালানি নিয়ে ভাবনাচিন্তা করছে। শীঘ্রই খসড়া আইনও আনা হতে পারে।

কী এই ই৮৫ জ্বালানি?

ই৮৫ হল ইথানল জ্বালানি, যেখানে ৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোল থাকে। ২০১৬ সাল থেকেই এই জ্বালানি আনার পরিকল্পনা করছিল সরকার। এবার তা বাস্তবায়িত করা হতে পারে।

দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই সরকার ইথানল ৮৫ নিয়ে খসড়া বিল আনতে পারে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

ভারতের গাড়ি কি E85-এ চলবে?

ভারতে বর্তমানে যে গাড়িগুলি চলে, তা এই ধরনের জ্বালানিতে চলার জন্য সঠিক নয়। উচ্চ মাত্রার ইথানল সাধারণ ইঞ্জিনে ব্যবহার হলে, এতে রবার সিল, পাইপ ও গাড়ির ইঞ্জিনের অন্যান্য পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্লেক্স ফুয়েলের জন্য গাড়ির ইঞ্জিনেও পরিবর্তনের প্রয়োজন। ই৮৫ ব্যবহার করার জন্য স্ট্যান্ডার্ড পেট্রোল ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমে পরিবর্তনের প্রয়োজন।

বর্তমানে পেট্রোল পাম্পগুলিতে ই২০ ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যাতে ২৭ শতাংশ পর্যন্ত ইথানল থাকে। চলতি বছরের ১ এপ্রিল থেকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ই২০ পেট্রোল (E20 petrol) বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *