Fire At Santoshpur: দাউদাউ করে জ্বলছে সন্তোষপুরের বস্তি, তার পুড়ে বন্ধ শিয়ালদহ ডিভিশনের ট্রেন চলাচল – Bengali News | Fire Broke out Sanoshpur Akra slum area south 24 pargana
কলকাতা: শনিবারের ভরদুপুরে বীভৎস আগুন আক্রা-সন্তোষপুরে। পুরে খাক একাধিক বস্তি। গলগল করে বেরচ্ছে ধোঁয়া। আগুনের তীব্রতা এতটাই বেশি যে পুড়ে গিয়েছে রেললাইনের ওভারহেডের তার। যার জেরে স্থগিত রয়েছে ট্রেন চলাচল। গোটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। অভিযোগ দীর্ঘক্ষণ আগুন লাগার পরও দমকল এসে উপস্থিত হয়নি।
আগুনের শেষ আপডেট একনজরে
- জানা যাচ্ছে ৫০ থেকে ৬০টি ঝুপড়ে পুড়ে গিয়েছে। বজবজ-শিয়ালদহ ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। পুড়েছে ওভারহেট তার।
- স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর ১টা বেজে ৪০ মিনিট নাগাদ আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলকে খবর দেওয়া হয়। তবে, প্রথমে সাধারণ মানুষই আগুন নেভাতে কাজ করে।