Benjamin Netanyahu Cancer: ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, যুদ্ধের জন্য লুকিয়েছিলেন সত্যিটা! কী অবস্থা এখন? - Bengali News | Israel PM Benjamin Netanyahu Diagnosed with Prostate Cancer, Hid Truth from Public Due to Iran War - 24 Ghanta Bangla News
Home

Benjamin Netanyahu Cancer: ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, যুদ্ধের জন্য লুকিয়েছিলেন সত্যিটা! কী অবস্থা এখন? – Bengali News | Israel PM Benjamin Netanyahu Diagnosed with Prostate Cancer, Hid Truth from Public Due to Iran War

Spread the love

ক্যানসারে আক্রান্ত বেঞ্জামিন নেতানিয়াহু।Image Credit: PTI

তেল আভিভ: ক্যানসারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। প্রস্টেট ক্যানসার (Prostate Cancer) ধরা পড়েছে তাঁর। ইতিমধ্যেই চিকিৎসাও চলছে। বার্ষিক মেডিক্যাল রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী এই কথা স্বীকার করে নিয়েছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, প্রসেস্ট ক্যানসার ধরা পড়েছে তাঁর, তবে তা প্রাথমিক স্টেজে রয়েছে। ২০২৪ সালে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের কারণে নেতানিয়াহুর প্রস্টেটে অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকেই  রুটিন চেকআপ চলে। সেই সময় একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এরপরই চিকিৎসা শুরু করা হয়।

৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন যে নির্দিষ্ট চিকিৎসায় ওই ‘সমস্যা’কে উৎপাটন করা হয়েছে। এখন আর তার চিহ্নও নেই। নেতানিয়াহুর মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থ আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে তাঁকে।

ঠিক কবে নেতানিয়াহুর ক্যানসার ধরা পড়েছে, তা জানা না গেলেও, তিনি নিজেই জানিয়েছেন যে দুই মাস এই মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসতে দেননি। ইরান ইজরায়েলের বিরুদ্ধে যাতে মিথ্যা প্রচার চালাতে না পারে, তার জন্যই এই নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, ইজরায়েলে সবথেকে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত মার্চ মাসে, ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত শুরুর সময়ই ইরানের সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল যে নেতানিয়াহু মারা গিয়েছেন। পরে নেতানিয়াহু জেরুজালেম ক্যাফেতে নিজের ভিডিয়ো পোস্ট করে প্রমাণ দেন যে তিনি মারা যাননি, বেঁচে আছেন দিব্যি।

এর আগে ২০২৩ সালে পেসমেকার বসাতে হয়েছিল নেতানিয়াহুকে। আগামী অক্টোবর মাসেই ইজরায়েলে নির্বাচন। ঠিক তাঁর আগেই নেতানিয়াহুর রাজরোগের খবর মিলল। তবে নির্বাচনে এর বিশেষ প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *