Sandeshkhali: ওড়িশা থেকে গ্রেফতার? বসিরহাটের এসপি বললেন... - Bengali News | Where are seikh shahjahan raise question what Basirhat SP said - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: ওড়িশা থেকে গ্রেফতার? বসিরহাটের এসপি বললেন… – Bengali News | Where are seikh shahjahan raise question what Basirhat SP said

Spread the love

সাংবাদিকদের মুখোমুখি এসপি বসিরহাট।Image Credit source: TV9 Bangla

সন্দেশখালি: ৫৪ দিন পার হয়ে গিয়েছে। শেখ শাহজাহান এখনও অধরা। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকে ‘সবুজ সঙ্কেত’ দিয়ে রেখেছে। তারপরও ২ দিন হয়ে গেল শাহজাহান নিয়ে কোনও ‘আপডেট’ই নেই পুলিশের কাছে। বুধবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন।’ কিন্তু পুলিশ কী বলছে? বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদী রহমান এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, “যেটা প্রসিডিওর আছে সেটাই করছি।”

এরপরই সাংবাদিকরা জানতে চান, কোনও খোঁজ বা সূত্র কি মিলেছে? উত্তরে এসপি বলেন, তদন্তের স্বার্থে এতটা বলা সম্ভব নয়। যা করার তাঁরা সেটা করছেন। হাসান মেহেদী রহমান বলেন, “ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট। আপনাকে বলব না।”

সূত্রের খবর, ওড়িশা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এই সন্দেশখালিকাণ্ডে। এসপির দাবি, “আমাদের টিম করেনি। অন্য কেউ করলে করেছে।” তিনি জানান, এই ঘটনায় একাধিক অভিযোগই এসেছে। সেগুলি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, এদিন এলাকা শান্তই ছিল। বয়েরমারি গ্রামপঞ্চায়েত ছাড়া দিনভর আর কোথাও কোনও অভিযোগ আসেনি। এলাকায় ক্যাম্প বসিয়ে পুলিশ অভিযোগ শুনেছে বলে জানান তিনি। যা আইনি ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে বলে জানান হাসান মেহেদী রহমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *