Iran-India: 'অনুমতি তো দিয়েছেন, কেন হামলা?' হরমুজ়ে হামলার পর নাবিকের অডিও ক্লিপ প্রকাশ্যে - Bengali News | Audio clip released after Indian flagged Ship attacked in Hormuz - 24 Ghanta Bangla News
Home

Iran-India: ‘অনুমতি তো দিয়েছেন, কেন হামলা?’ হরমুজ়ে হামলার পর নাবিকের অডিও ক্লিপ প্রকাশ্যে – Bengali News | Audio clip released after Indian flagged Ship attacked in Hormuz

Spread the love

হরমুজ়ে হামলা, অডিও ক্লিপ প্রকাশ্যেImage Credit: PTI

তেহরান : ভারতের দু’টি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের অশান্তির মাঝেও যে ইরান কেন ভারতের উপর হামলা চালাল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশসচিব। এদিকে, ইরান এই ঘটনার পর ভারতের সঙ্গে তাদের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। এরই মাঝে ভারতীয় জাহাজের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেখানে এক নাবিককে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, অনুমতি দেওয়ার পর কেন তাঁদের উপর হামলা চালানো হল? এই অডিও প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠছে।

অডিও ক্লিপে কী বলা হয়?

সমুদ্রে জাহাজ চলাচলের উপর নজরদারি সংস্থা ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স’ অডিও ক্লিপটি শেয়ার করেছে। প্রায় ৩০ সেকেন্ডের অডিও। সেখানে, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ‘সানমার হেরাল্ড’-এর একজন ক্রু সদস্যকে ইরানি নৌবাহিনীর সঙ্গে কথা বলতে শোনা যায়। তাঁর কথায় স্পষ্ট যে, ইরানের তরফে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও হামলা চালানো হয়েছে। ক্রু সদস্যকে বলতে শোনা যায়, “সেপাহ নেভি। সেপাহ নেভি। এটা মোটর ট্যাঙ্কার সানমার হেরাল্ড। আপনারা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আপনাদের তালিকায় আমার নাম দ্বিতীয়। আপনারা এখন গুলি চালাচ্ছেন। আমাকে ফিরতে দিন।” ট্যাঙ্কারকে অনুমতি দেওয়ার পরেও কেন হামলা চালাল ইরান, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

গতকাল কী হয়েছিল?

গতকাল ভারতের দু’টি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। ব্রিটেন দাবি করেছে, ওমানের কাছে ভারতীয় জাহাজের উপর হামলা করা হয়েছে। তবে, জাহাজ দু’টির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ভারতের দিক থেকে মুখ ঘুরিয়ে ফিরে যেতে হয়েছে জাহাজ দু’টিকে। ঘটনার তীব্র প্রতিবাদ করে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে তলব করে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি।

এদিকে, ভারতে নিযুক্ত ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি ডক্টর আবদুল মজিদ হাকিম ইলাহি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভাল। আর এই সুসম্পর্কের জন্য হরমুজ প্রণালী দিয়ে তেল ও ট্যাঙ্কার যাতায়াতের ক্ষেত্রে ভারত লাভবান হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গেও খুব ভাল আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, তিনি এও জানিয়েছেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। সমস্য়া হলে তার সমাধানও দ্রুত হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *