কোন সঙ্কটের সামনে বাঁকুড়ার মিষ্টির ব্যবসা?
বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর উৎসব মানেই মিষ্টিমুখ। কিন্তু, কাঁচামালের মূল্যবৃদ্ধিতে এ বার কঠিন সঙ্কটের মুখে বাঁকুড়ার মিষ্টান্ন শিল্প। বাড়ছে চিনি, দুধ ও ছানার দাম। শুধু তাই নয়, ভালো মানের কাঁচামাল পাওয়া নিয়েও সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়লেও ক্রেতাদের কথা ভেবে এখনও মিষ্টির দাম বাড়াননি তাঁরা। এই পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে রাখা কতটা কঠিন হয়ে উঠছে? কী বলছেন মিষ্টান্ন ব্যবসায়ী ও ক্রেতারা? দেখুন বিস্তারিত রিপোর্ট।