কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু - Bengali News | 'BJP will not go below 177 seats', says Suvendu Adhikari from a rally in Purulia - 24 Ghanta Bangla News
Home

কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু – Bengali News | ‘BJP will not go below 177 seats’, says Suvendu Adhikari from a rally in Purulia

পুরুলিয়ায় নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এবার পরিবর্তন হবেই বলে দাবি করে তিনি বলেন, “২০১৬ সালে বিজেপি তিনটি আসন পেয়েছিল। ২০২১ সালে পেয়েছিল ৭৭টি আসন। এবার আমার উপর বিশ্বাস রাখুন, ১৭৭-র কম আসন হবে না।” পুরুলিয়ার উন্নয়নে রাজ্য সরকার কিছু করেনি বলেও তোপ দাগেন। আবার পুরুলিয়ার সভা থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কথাও উত্থাপন করেন শুভেন্দু। ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে মন্তব্য করেন। রাজ্যকে কেন্দ্রীয় সরকার কী কী দিয়েছে, এদিন এই সভা থেকে সেই হিসেবও তুলে ধরেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *